অনেকেই আছেন যারা বাংলা ভাষায় ব্লগ পরিচালনার সাথে সম্পৃক্ত, আমি জানি বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা শুধু নিজেদের ভালো লাগা থেকে ব্লগগুলো চালিয়ে নিচ্ছেন । অন্যদিকে ইংরেজিতে ব্লগিং করে অনেকেই বেশ সম্মানজনক অর্থ উপার্জন করছেন! বলাই বাহুল্য ইংরেজি ব্লগ থেকে আয়ের অন্যতম মাধ্যম হচ্ছে এডসেন্স, আর এডসেন্স বাংলা সাইটে এড ব্যবহার করার অনুমতি এখনো দেয় নি । এডসেন্স-ই কি সব? হ্যাঁ আমি স্বীকার করি এড কোম্পানি গুলোর মধ্যে এডসেন্স-ই সেরা । কিন্তু কথা হল এডসেন্স পান নি বলে কি আপনি আপনার ব্লগিং ছেড়ে দিবেন? আমি বলব না, আপনারা নিশ্চয়ই জানেন , অনেক ভালো ভালো ব্লগ এবং ওয়েব সাইট আছে যারা এডসেন্স ইউজ করেনা । তারা এডসেন্স এর বিকল্প বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন ব্যাবহার করে অর্থ উপার্জন করছে ।
আজ আমি আপনাদের সেরকমই কিছু এড সাইট সম্পর্কে জানাচ্ছি যেগুলোর এড আপনি আপনার সাইট এ প্রচার করে খুব সহজেই ভালো আয় করতে পারেন ।
Amaderad.com: আমার এড এই সাইট টিকে দেশি অ্যাড-সেন্স বলা যায় কারণ সাইট টি শুধু মাত্র বাংলাদেশী দের কথা ভেবে বানানো হয়েছে ।এখানে আপনি বাংলা /ইংরেজি ওয়েব সাইট, ব্লগার /ওয়ার্ড প্রেস সহ যেকোনো ব্লগ , ফ্রি ডোমেইন, সাব ডোমেইন যেকোনো টির জন্যই আবেদন করতে পারেন । নেই পেমেন্ট উঠানোর ঝামেলা , বিকাশ অথবা যেকোনো ব্যাংক এ এটা করা যাবে । শুধু একটি বিষয়ে খেয়াল রাখতে হবে আপনার সাইট টি তে যেন কোন কুরুচি পূর্ণ কনটেন্ট না থাকে । এখানে রেজিস্ট্রেশন করুন।
Clicksor: একজন নতুন ব্লগার হিসেবে Google যদি আপনাকে আপ্রুভ না করে । তাহলে আপনি ক্লিকসর ব্যাবহার করতে পারেন। ক্লিকসর বেশ কয়েক প্রকারের বিজ্ঞাপন প্রদান করে থাকে যেমন: টেক্সট লিঙ্ক ,পপ আপ ,ব্যানার ইত্যাদি । টেক্সট লিঙ্ক বিজ্ঞাপন হচ্ছে এদের সবচেয়ে জনপ্রিয় একটি বিজ্ঞাপন প্রকাশের পদ্ধতি কারণ,এই বিজ্ঞাপন প্রচার করতে আপনার ব্লগে আলাদা কোন জায়গা বরাদ্দ রাখতে হবেনা। টেক্সট লিঙ্ক বিজ্ঞাপন আপনার ব্লগে যুক্ত করার সাথে সাথে ক্লিকসর স্বয়ংক্রিয়ভাবে ব্লগের লিখার মাঝে কিছু কি-ওয়ার্ডকে লিঙ্ক হিসেবে তৈরি করে নিবে,এই লিঙ্কগুলোর মাঝেই লুকিয়ে থাকে বিজ্ঞাপন । আর পপ আপ হলো এমন একধরনের বিজ্ঞাপন যেটার মাধ্যমে আপনার ব্লগের নির্দিষ্ট অথবা স্বয়ংক্রিয় ভাবে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন প্রচারিত হতে থাকবে । ধরুন আপনি আপনার ব্লগের ডান পাশে বিজ্ঞাপনের কোড যুক্ত করলেন এখন যদি কোন পরিদর্শক আপনার ব্লগে প্রবেশ করে তাহলে স্বয়ংক্রিয়ভাবে ব্লগের ডান পাশে পপআপ বিজ্ঞাপন পাতাটি দেখতে পাবে । ব্যানার বিজ্ঞাপন: এ সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন যে ব্যানার বিজ্ঞাপন হচ্ছে ছবিযুক্ত বিজ্ঞাপন । পেমেন্ট পদ্ধতি : pay pal, check । Clicksor একাউন্ট তৈরির জন্য এখানে ক্লিক করুন ।
আরও তথ্য দেয়া হবে সাথে থাকুন.....
আজ আমি আপনাদের সেরকমই কিছু এড সাইট সম্পর্কে জানাচ্ছি যেগুলোর এড আপনি আপনার সাইট এ প্রচার করে খুব সহজেই ভালো আয় করতে পারেন ।
Amaderad.com: আমার এড এই সাইট টিকে দেশি অ্যাড-সেন্স বলা যায় কারণ সাইট টি শুধু মাত্র বাংলাদেশী দের কথা ভেবে বানানো হয়েছে ।এখানে আপনি বাংলা /ইংরেজি ওয়েব সাইট, ব্লগার /ওয়ার্ড প্রেস সহ যেকোনো ব্লগ , ফ্রি ডোমেইন, সাব ডোমেইন যেকোনো টির জন্যই আবেদন করতে পারেন । নেই পেমেন্ট উঠানোর ঝামেলা , বিকাশ অথবা যেকোনো ব্যাংক এ এটা করা যাবে । শুধু একটি বিষয়ে খেয়াল রাখতে হবে আপনার সাইট টি তে যেন কোন কুরুচি পূর্ণ কনটেন্ট না থাকে । এখানে রেজিস্ট্রেশন করুন।
আরও তথ্য দেয়া হবে সাথে থাকুন.....
No comments:
Post a Comment