Natural Ways To Healthy Skin


 ত্বক সুস্থ রাখতে প্রাকৃতিক খাদ্য গ্রহণ করুন। যেমন সবজি, ফল,  ছোলা, দুধ,দই ইত্যাদি খাবার নিয়মিত গ্রহণ করুন। সেই সাথে প্রতিদিন ছয়-আট গ্লাস পানি পান করুন। পানি ত্বক কে নতুন জীবন প্রদান করে ।ত্বক সুস্থ ও সুন্দর রাখতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। এতে দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং শ্বাস-প্রশ্বাস ক্রিয়া সহজ হয়। ঘাম এর সাথে ক্ষতিকর বর্জ্য বেড় হয়ে যায় এটা ত্বকের সুস্থতার জন্য খুবই জরুরি। সুস্থ ও সুন্দর ত্বকের ক্ষেত্রে খাদ্যাভ্যাস ও ব্যায়ামের পাশাপাশি পরিমিত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করতে হবে। এতে দেহের ক্লান্তি দুর হয় অবসাদ কাটিয়ে শরীর পূর্ণমাত্রায় সজীব হয়ে উঠে । একজন পূর্ণ বয়স্ক মানুষের প্রতিদিন অন্তত ৬ ঘণ্টা ঘুমের প্রয়োজন ।দেহের প্রয়োজন অনুযায়ী খাবারে ভিটামিন, খনিজ, অ্যান্টি-অক্সিডেন্ট সঠিক পরিমাণে গ্রহণ করলে সৌন্দর্য চর্চার বিশেষ প্রয়োজন পড়ে না।

ত্বকের সাধারণ সমস্যা গুলোর প্রাকৃতিক সমাধান:


  • শীতকালে ত্বকের শুষ্ক ভাব দূর করতে কমলালেবুর রস তুলায় ভিজিয়ে হালকা করে লাগালে ,ত্বক নরম ও মসৃণ হয়ে উঠবে। ব্রণ থেকে পরিত্রাণ পেতে রসুন এর পেষ্ট ব্রণের ওপর লাগিয়ে । পনেরো মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • রোদে চলাফেরার কারণে ত্বকে সান-স্পটের যে সমস্যা টি দেখা যায় এটাকে সানবার্ন বলে। এ ধরনের সমস্যা হলে ঠাণ্ডা দুধে তুলা ভিজিয়ে ৫-১০ মিনিট সানবার্নের ওপর লাগিয়ে রাখুন। এলোভেরা ( ঘৃতকুমারী ), রোদে পোড়া ত্বক এর জন্য বিশেষ উপকারী।
  • ত্বকে বয়সের কারণে যে বলিরেখা দেখা যায়  এ সমস্যার সমাধান, এক চা-চামচ মধুর সাথে বাঁধাকপির রস মিশিয়ে খুব সহজেই করা যায়। এটা ত্বকে ব্যবহার করুন।
  • ডার্ক সার্কেল এর সমস্যায়, মধু ও বাদাম তেল সমপরিমাণ মিশিয়ে ডার্ক সার্কেলের ওপর হালকা ম্যাসাজ করুন অথবা টমেটো এবং লেবুর রস অল্প পরিমাণ বেসন এর সাথে মিশিয়ে ডার্ক সার্কেলে লাগালে উপকার হয়।

5 Easy Ways to Make Money Online

ফ্রীল্যানসিং নিয়ে আমরা অনেকেই অনেক রকম ধারনা করি । কিন্তু ফ্রীল্যানসিং হচ্ছে Business Process Outsourcing এরই একটা অংশ বিশেষ । ইন্টারনেটে প্রচুর লিখা পাবেন এ বিষয়ে। ফ্রীল্যানসিং হচ্ছে কোন ব্যাক্তি বা কোম্পানির কাছ থেকে  কিছু কাজ শর্ত সাপেক্ষে গ্রহণ করে এবং কাজগুলো সঠিক সময়ে  শেষ করে জমা দেয়া । কিন্তু আমরা অনেকেই  freelancing বলতে শুধু ও-ডেস্ক, ফ্রীল্যানসার, ই-লেন্স এর মত সাইট এ কাজ করা কেই বুঝি । ও-ডেস্ক, ফ্রীল্যানসার অবশ্যই আয় করার অনেক ভালো এবং বিশ্বাস যোগ্য সাইট কিন্তু যারা কাজ জানেন শুধু তাদের জন্য. কাজ না শিখে ওডেস্ক, ফ্রীল্যানসার, ই-লেন্স এ কাজ এর জন্য কখনোই আবেদন করবেন না তাতে শুধু শুধু আপনার মূল্যবান সময় গুলোকে নষ্ট করা হবে । ভাববেন না আপনার জন্য অনলাইন এ কোনও কাজ নেই।
এবার নিচের এই ৫ টি পদ্ধতিতে চেষ্টা করুন, আমার মনে হয় আপনি অবশ্যই অনলাইন এ আয় করতে পারেন।
১। মতামত: কোন ওয়েবসাইট বা কোম্পানির সম্পর্কে আপনার মতামত দিয়ে একটা নিবন্ধ লিখে ফেলুন আপনার ব্লগ বা ওয়েব সাইট এ ।আপনার এই মতামত বা ব্লগ  তাদের নিয়ে বাজারে আলোড়ন সৃষ্টি করবে আর তারা পাবে অধিক পাঠক ও ক্রেতা আর আপনি পাবেন অর্থ। এরকম একটা জনপ্রিয় পেড্‌ রিভিউ সাইট হচ্ছে-সোস্যালস্পার্ক

২। এফিলিয়েট মার্কেটিং:  এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে কিছু পণ্যের প্রচার করবেন আর যখন'ই পণ্য টি বিক্রি হবে, তখন আপনি পাবেন সেই টাকার নির্দিষ্ট কিছু অংশ । এখানে আছে অনেক আধুনিক আর ভালো ভালো পণ্য যেগুলো সহজই বিক্রি করা যায় ।আপনি একজন এফিলিয়েট হয়েও কাজ করতে পারবেন।  এরকম একটা সাইট “ক্লিক ব্যাংক”

৩। বিজ্ঞাপন প্রকাশ করে আয়  : আপনার যদি একটা প্রতিষ্ঠিত ওয়েবসাইট বা ব্লগ থাকে, তবে বিজ্ঞাপনদাতারা আপনার ব্লগে তাদের বিজ্ঞাপন দিতে আগ্রহী হবে। এই পদ্ধতিতে রয়েছে সরাসরি ইনকামের সুযোগ। ওয়েবসাইটের জনপ্রিয়তা এবং পাঠক সংখ্যা যত বাড়বে আপনার আয়ও ততো বাড়তে থাকবে। গুগল অ্যাডসেন্স, ক্লিকসর অথবা সরাসরি আপনি এটা করতে পারেন স্থানীয় বিজ্ঞাপন প্রচার করে।

৪। ফেসবুক অথবা টুইটার : বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান গুলো বর্তমানে তাদের বিজ্ঞাপন গুলো “টুইটার” ফেসবুক এর মত মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছেন। এজন্যে, আপনার কোন ব্লগ কিংবা ওয়েবসাইট থাকারও প্রয়োজন নেই।  টুইটার বিজ্ঞাপনের কাজ করে থাকে এমন একটি সাইট: মেগ-এ-পাই।
৫।  মাইক্রো-জব :  মাইক্রো-ওয়ার্কার.কম, এলিট ওয়ার্কার এর মত অনেক সাইট আছে যেখানে আপনি ছোট ছোট কাজ করে ও অনেক বেশি টাকা আয় করতে পারেন । এখানে আপনাকে শুধু  সাইন আপ, ফেসবুক লাইক কমেন্ট এর মত ছোট কাজ করতে হবে নেই বিড করার ঝামেলা । এটা হচ্ছে freelancing এর সবচেয়ে সহজ উপায়।